• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

বাগেরহাটে ৪ আসন পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জে স্বতঃস্ফুর্ত হরতাল পালিত

| নিউজ রুম এডিটর ৯:১৯ অপরাহ্ণ | ০৮/০৯/২০২৫ বাগেরহাট, সারাদেশ

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের ৪ টি আসন পুনর্বহালের দাবিতে সোমবার মোরেলগঞ্জে স্বতঃস্ফুর্ত হরতাল ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। হরতাল সফল করতে বিক্ষোভ মিছিল ও নব্বইরশি বাসষ্ট্যান্ডে সমাবেশ হয়েছে। হরতাল চলাকালীন সকল দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস বন্ধ ছিল। নব্বইরশি বাসষ্ট্যান্ড হরতালের সমর্থনে আগুন জ¦ালনো হয়েছে। মোটর চালিত যান, দূরপাল্লার যান,ভ্যান কোন কিছুই চলেনি। উপজেলা নির্বাচন অফিস তালবন্ধ ছিল।

বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে এ হরতালের সমর্থনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পৌর বাজারের সহ প্রশাসনিক চত্বর প্রদক্ষিন করে নব্বইরশি বাসষ্ট্যান্ডে সমাবেশ করে।

সমাবেশে বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ফকির রাসেল আল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মজনু মোল্লা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম প্রমুখ।

এ স্বতঃস্ফুর্ত হরতাল উপজেলার ১৬ ইউনিয়নে প্রভাব পড়েছে। সকল ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ হয়ে গেছে। হরতালের সমর্থনে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয়নি। সকল পরীক্ষাও বন্ধ করে দেয়া হয় ।