• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

৪টি আসন পুর্নবহলের দাবিতে মোরেলগঞ্জে ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচি

| নিউজ রুম এডিটর ৭:৩৪ অপরাহ্ণ | ১০/০৯/২০২৫ বাগেরহাট, সারাদেশ

শেফালী আক্তার রাখি,বাগেরহাটে:বাগেরহাটের ৪টি আসন পুর্নবহলের দাবিতে সর্ব দলীয় সম্মিলিত ঐক্য পরিষদের ব্যানারে ডাকা ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচির সফল করার লক্ষে বুধরবার সকাল থেকেই মোরেলগঞ্জের শহরের দোকান পাট বন্ধ রেখেছেন ব্যাবসায়ীরা। নব্বইরশি ও ছোলমবাড়িয়া বাসস্টান্ড থেকে শরণখোলা, মোরেলগঞ্জ বাগেরহাট আন্ত পরিবহনসহ দূরপাল্লার বাস ও নৌ যানসহ সকল পরিবহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে।

উপজেলা নির্বাচন অফিস ও নির্বাহী কর্মকর্তার দপ্তর সহ সকল সরকারি দপ্তর গুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল কর্মীরা। বেলা ১১ টায় নির্বাচন অফিসের সামনে এ উপলক্ষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ শরণখোলা) আসনের দলিয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। সর্বদলীয় ঐক্য পরিষদের আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, সদস্য সচিব পৌর জামায়াতের আমীর মাষ্টার মনিরুজ্জামান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অপরদিকে হরতাল কর্মসূচী সফল করার লক্ষে ৯০ এর জাতীয়তা বাদী ছাত্রদল ফোরামের ব্যানারে ছাত্ররা বিক্ষোভ মিছিল শেষে নির্বাচন অফিস ঘেরাও করে কার্যালয়ের মুল ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্র ফোরাম সংগঠনের পৌর শাখার সভাপতি আব্দুল হাদি নাহিদ, সহ সভাপতি মাসুম হোসেন কচি, পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু, ছাত্রদল ফোরামের সহ সভাপতি আমিনুল ইসলাম বায়েজিদ, সাধারণ সম্পাদক এজাজুল ইসলাম জুয়েল, মল্লিক আবুল কালাম খোকনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তরা বলেন, নির্বাচন কমিশনের এ অবৈধ সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নেয়া হবেনা। বাগেরহাটের ৪টি অসনই যতক্ষন পর্যন্ত পুর্নবহলের ঘোষণা না করা হবে ততক্ষন পর্যন্ত এ আন্দোলন কর্মসূচী অব্যহত থাকবে।