• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যা: আসামির আদালতে স্বীকারোক্তি

| নিউজ রুম এডিটর ৬:০৩ অপরাহ্ণ | ১৪/০৯/২০২৫ শিক্ষাঙ্গন

 

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিনকে ‘ধর্ষণের পর হত্যা’ করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেফতারকৃত আসামি মোঃ মোবারক হোসেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

তিনি জানান, আসামি মোঃ মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন হত্যার আগে সুমাইয়াকে ধর্ষণ করেছেন। মূলত, ঝাড়ফুঁক করে সুমাইয়াকে বসে এনে তাকে প্রথমে ধর্ষণ করে মোবারক। ঘটনাটি দেখে ফেলে সুমাইয়ার মা। তাই মাকে হত্যা করে মোবারক। এরপর সুমাইয়ার কাছে আবার যান মোবারক। তখন সুমাইয়া বাঁধা দিলে তাকে হত্যা করে।

ওসি মহিনুল ইসলাম আরও জানান, বিষয়টি আরও কনফার্ম হওয়ার জন্য বাসা থেকে উদ্ধার হওয়া কাপড়চোপড়, বিছানা চাদর সহ যাবতীয় বিষয় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর আরও ভালোভাবে নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার কালিয়াজুরী এলাকায় নিজ ভাড়া বাসা থেকে সুমাইয়া ও তার মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই সন্ধ্যায় মোবারক হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি গ্রেফতারকৃত আসামি মোবারক হোসেনই উক্ত হত্যাকাণ্ডের মূল হোতা।