• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

| Peoples News ১১:৫০ অপরাহ্ণ | ০৬/১২/২০২৫ সারাদেশ

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার হাওলাদার (৮০) নিজ বাড়িতে শনিবার ভোর ৬টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

পারিবারিক সূত্রে জানাগেছে, ১৫৮ পূর্ব বহরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার হাওলাদার বার্ধক্য জনিত কারনে মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ২, ১ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার দুপুর ৩টায় পূর্ব বহরবুনিয়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বিদায় করা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ আলম বাবুল, ইউনিয়ন কমান্ডার শাহ আলম হাওলাদার, সাবেক কমান্ডার আব্দুল মান্নান হাওলাদার, বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. রিপন হোসেন তালুকদার, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, সমাজ সেবক আব্দুল লফিত শিকদার, ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি গিয়াস উদ্দিন তুগলকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।