=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলকে কাঁদিয়ে ইতিহাস গড়ল দুর্দমনীয় হালান্ডের নরওয়ে

| Peoples News ৮:১৪ পূর্বাহ্ণ | ০৬/০৭/২০২৬ খেলাধুলা, ফুটবল

 

ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমবারের মতো জায়গা করে নিয়ে ইতিহাস গড়ল নরওয়ে। ভাইকিং দেশটির জয়ের নায়ক আবারও আরলিং হালান্ড; ম্যাচের শেষ দিকে জ্বলে উঠে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

ম্যাচ শেষে নেইমার জুনিয়রসহ ব্রাজিলের ফুটবলারদের কান্নায় ভেঙে পড়েন নেইমার জুনিয়ররা। অন্যদিকে নরওয়ে শিবিরে শুরু হয় উচ্ছ্বাস। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর ঐতিহ্যবাহী ড্রাম বাজিয়ে উদযাপন করে তারা। এবার সেই উদযাপনের কেন্দ্রবিন্দুতে অধিনায়ক মার্টিন ওডেগার্ড নয়, বরং ছিলেন দুই গোল করে ম্যাচ জেতানো হালান্ড। তার হাতেই তুলে দেওয়া হয় ড্রামের ব্যাটন।

ম্যাচের শুরুতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিয়ল্যান্ড ছিলেন দুর্দান্ত। ১৪ মিনিটে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি, যা ম্যাচের বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। পরে শেষ দিকে এন্দ্রিকের শটও রুখে দেন তিনি। তবে যোগ করা সময়ে নেইমারের পেনাল্টিতে একটি গোল হজম করলেও, ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল নরওয়ের হাতে।

অন্যদিকে আক্রমণে শুরুতে নিষ্প্রভ থাকলেও ম্যাচের শেষ ভাগে ভয়ঙ্কর হয়ে ওঠেন হালান্ড। ৮০তম মিনিটে আন্দ্রেয়াস শেলডেরাপের নিখুঁত ক্রসে দারুণ হেডে নরওয়েকে এগিয়ে দেন এই তারকা স্ট্রাইকার। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

এই ম্যাচে এটি ছিল হালান্ডের টুর্নামেন্টে ৬ষ্ঠ ও ৭ম গোল। একই সঙ্গে তিনি টুর্নামেন্টে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সমান গোলসংখ্যায় পৌঁছে যান। পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে টানা ১৪ ম্যাচে গোল করার অসাধারণ রেকর্ডও ধরে রাখেন তিনি।

এই পরাজয়ের ফলে বিশ্বকাপে ইউরোপীয় দলের বিপক্ষে নকআউট ম্যাচে ব্রাজিলের দীর্ঘদিনের দুর্দশা আরও গভীর হলো। ২০০২ সালের পর ইউরোপীয় দলের বিপক্ষে কোনো নকআউট জয়ের রেকর্ড নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এছাড়া টানা আটবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার ধারা থেমে গেল ব্রাজিলের। ম্যাচ শেষে তারা বিদায় নেয় বড় ধরনের হতাশা নিয়ে।

অন্যদিকে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ে এখন মুখোমুখি হবে মেক্সিকো বা ইংল্যান্ডের বিজয়ীর সঙ্গে।

পি নিউজ ব্রাজিল নেইমার