
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, একটি পরিবার ও তাদের ঘনিষ্ঠরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে, বিভিন্ন ধরনের নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমানে তারা বিদেশে অবস্থান করে সাধারণ নেতাকর্মীদের উসকে দিচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।সোহেল তাজ লেখেন, একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করেছে এবং হত্যা, গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও অভিযোগ করেন, জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় গণহত্যা চালানো হয়েছে, যাতে বহু মানুষ নিহত হয়েছেন, অনেকে আহত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।
তিনি আরও লেখেন, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং এর ফলে আওয়ামী লীগ সংগঠনও ক্ষতিগ্রস্ত হয়েছেতিনি পোস্টে লেখেন, বর্তমানে বিদেশে অবস্থানরত ওই ব্যক্তিরা পাচার করা অর্থের পাহাড়ে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সাধারণ নেতাকর্মীদের ব্যবহার করে আবারও দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন।।




















