• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্যে বিদ্বেষ না থাকলে প্রচারে বাধা নেই: চিফ প্রসিকিউটর

| নিউজ রুম এডিটর ৬:৩০ অপরাহ্ণ | ০৪/০৮/২০২৬ আইন ও আদালত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে বিদ্বেষমূলক কোনো উপাদান না থাকলে তা প্রচারে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (৪ আগস্ট) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর আরও জানান, ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পর তা ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে কীভাবে বণ্টন করা যায়, সে বিষয়ে বর্তমানে কাজ চলছে।

মানবতাবিরোধী অপরাধের মামলার সার্বিক অগ্রগতি সম্পর্কে ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যেই জুলাই হত্যা মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া আগামী এক মাসের মধ্যে আরও তিনটি মামলার রায় ঘোষণা করা হবে।