=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মুয়াজ্জিন থেকে ঢাকাই সিনেমার খলনায়ক ডন যেভাবে গ্রেফতার হলেন

| নিউজ রুম এডিটর ৯:০৫ অপরাহ্ণ | ০৯/০৮/২০২৬ অপরাধ-দুর্নীতি

একটি সময়ে মসজিদে নিয়মিত আজান দিতেন আশরাফুল হক ডন। নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমায় প্রবেশের পর থেকে আলোচিত চরিত্রে অভিনয় করে তিনি খলনায়ক হিসেবে পরিচিতি পান। ১৯৭১ সালে বগুড়ায় জন্ম নেওয়া ডন দশ ভাই-বোনের মধ্যে সবার ছোট। বগুড়া থেকে ঢাকায় আসার পর চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে তার পরিচয় হয় এবং সেই সূত্র ধরেই তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভ’ ডনের অভিনীত প্রথম সিনেমা হলেও মুক্তির দিক থেকে তার প্রথম চলচ্চিত্র ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমার মাধ্যমেই অমর নায়ক সালমান শাহর সঙ্গে তার পরিচয় এবং পরবর্তীতে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। সালমান শাহর অভিনীত ২৭টি চলচ্চিত্রের মধ্যে ২৪টিতেই খলচরিত্রে অভিনয় করেছিলেন ডন।

তবে ব্যক্তিগত জীবনে সালমান শাহর অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এই অভিনেতা তার বন্ধুকে নিয়ে প্রায় সময়ই স্মৃতিকাতর হয়ে পড়তেন। সালমান শাহর অকালমৃত্যুর প্রসঙ্গ উঠলে তিনি একাধিকবার গণমাধ্যমে কান্নায় ভেঙে পড়েছিলেন এবং একে দেশের চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছিলেন। চাঞ্চল্যকর এই সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি হলেন এই ডন। মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও ইমিগ্রেশনের স্টপ লিস্টে নাম ছিল। সম্প্রতি সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় সকালে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি জানিয়েছে, গ্রেফতারের পর ডনকে আদালতে পাঠানো হয়েছে।