• আজ ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

| নিউজ রুম এডিটর ১১:৫৫ পূর্বাহ্ণ | ১৫/০৮/২০২৬ News

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী নবনির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে উন্নীত হলো। সংশ্লিষ্টদের মতে, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই। ২০১২ সালে ১০ তলা ভবনে প্রথম ৩০০ শয্যা নিয়ে এই হাসপাতাল চালু করা হয়েছিল। পরবর্তীতে রোগীর চাপ বাড়ায় আরও ২০০ শয্যা বাড়ানো হয় এবং সর্বশেষ নবনির্মিত ১৫ তলা ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত করা হলো।