• আজ ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়া চেয়ে ফেসবুকে সিমরিন লুবাবার স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ৭:০৫ পূর্বাহ্ণ | ১৭/০৮/২০২৬ News

জীবনের আরও একটি বছর পার হওয়ার উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অতীতের সব ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এবং ভবিষ্যৎ জীবন বরকতময় করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

স্ট্যাটাসে লুবাবা লেখেন, আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পেরিয়ে গেল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়—এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। তিনি সবার কাছে আন্তরিক দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন তার অতীতের সব ভুলত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন, ঈমানের সঙ্গে জীবনযাপন করার তাওফিক দান করেন এবং নেক আমল করার সুযোগ দেন।

লুবাবা আরও উল্লেখ করেন, জীবনের বাকি সময়টুকু যেন তিনি আল্লাহর সন্তুষ্টির পথে কাটাতে পারেন। পাশাপাশি নিজের পরিবার ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেন এই শিশুশিল্পী। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আপনাদের দোয়া আমার জন্য অত্যন্ত মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন। স্ট্যাটাসের শেষ অংশে তিনি পবিত্র কোরআনের ভাষায় আল্লাহর কাছে জ্ঞান বৃদ্ধি ও জীবনে বরকতের প্রার্থনা করেন। এদিকে লুবাবার এই আবেগঘন পোস্টে ভক্ত-অনুরাগীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।