
জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রবিবার (৩০ আগস্ট) ফেসবুকে করা এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে পাটওয়ারী লেখেন, বিএনপি নামক ‘আয়নাঘর’ থেকে জুলাই সনদ উদ্ধার করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার কোনো রাজনৈতিক দলের বন্দি থাকার বিষয় নয়।
এনসিপির এই নেতা লেখেন, জুলাই সনদকে মুক্ত করতেই হবে।























