• আজ

গাজীপুরে কারখানায় আগুন দিলো দুর্বৃত্তরা, যেতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের গাড়ি

গাজীপুরে কারখানায় আগুন দিলো দুর্বৃত্তরা, যেতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের গাড়ি

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ চলাকালে পুলিশের গাড়ি ও একটি কারখানার গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণের জন্য আসা ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের আন্দোলন চলাকালে দুপুর ১২টার দিকে ট্রপিকাল নিটেক্স লিমিটেডের নামে একটি কারখানার গোডাউনে আগুন দেয় দুর্বৃত্তরা।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণের জন্য আসা ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়। ওই আগুনের ধোঁয়ায় আশপাশের কালো হয়ে গেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আসলে কারখানায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ওই কারখানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, আমরা ট্রপিকাল নিটেক্স লিমিটেডের কারখানার গোডাউনে আগুন লেগেছে খবর পেয়ে বের হয়েছি। কিন্তু চন্দ্রায় পৌঁছানোর পর আর সামনে যেতে পারছি না শ্রমিকদের অবরোধের কারণে। কোনো সহযোগিতাও পাচ্ছি না।

এদিকে গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠন হয়েছে। এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ দেখা গেছে। রোববার সকাল হতে আবারও আন্দোলন হচ্ছে, এতে আশপাশের সকল কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়কে মোতায়েন করা হয়েছে বিজিবি।