• আজ

‘হোম মিনিস্ট্রির দায়িত্ব’ জাহাঙ্গীর ভাইকে দিন, শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন: আসিফ মাহমুদ

‘হোম মিনিস্ট্রির দায়িত্ব’ জাহাঙ্গীর ভাইকে দিন, শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন: আসিফ মাহমুদ

গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি কিছুটা উত্তাল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করছেন। এমনকি পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন এবং আওয়ামী লীগ ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

এমন পরিস্থিতিতে ‘হোম মিনিস্ট্রির দায়িত্ব’ নিয়ে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৫ নভেম্বর) বিকেলের দিকে দেওয়া পোস্টে তিনি লিখেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’

এর আগে আরেক পোস্টে তিনি ২ মাসের জন্য এই দায়িত্ব নিতে চেয়েছিলেন। তার পোস্টের পর পাল্টা পোস্ট করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।