• আজ

তোমাদের আপা ফেরার জন্য পালিয়ে যাননি

তোমাদের আপা ফেরার জন্য পালিয়ে যাননি

রাবি ছাত্রলীগ সভাপতিকে প্রক্টর মাহবুবর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুকে লক্ষ করে প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান বলেছেন, ‘তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি।’ তিনি বলেন, বাবু আমাকে ফোন দিয়ে ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে বললে, আমি বললাম, ‘তোমার আপা পালিয়েছে। ৫ আগস্টের আগেও নিরস্ত্র থাকা সত্ত্বেও তোমরা কিছু করতে পারোনি। এখন আবার হুমকি দাও কোন ভরসায়?

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণের তথ্য জানিয়ে ছাত্রলীগ সভাপতির সাথে ফোনালাপের সংলাপসহ গণমাধ্যমকে এসব কথা জানান প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান।

প্রক্টর বলেন, ‘দুটি ককটেলের একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। নিরাপত্তা জোরদার করতে এরই মধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে। তবে রাতের ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা কিছুটা কঠিন।'