• আজ

পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি উপহার পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি উপহার পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তান ফুটবল ফেডারেশন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জাতীয় দলের একটি স্মারক জার্সি উপহার দিয়েছেন। বর্তমানে তার পরিচয় সংসদের স্পিকার ও রাজনীতিবিদ হলেও এককালে তিনি দাপিয়ে বেড়িয়েছেন ক্রীড়াঙ্গন। নানা বৈষম্যের মধ্যেও পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান জাতীয় ফুটবল দলে দাপটের সঙ্গে খেলেছেন তিনি।

জানা যায়, ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত হাফিজউদ্দিন আহমদ ছিলেন পাকিস্তান জাতীয় ফুটবল দলের সদস্য। দীর্ঘ সময় পর সেই দলের সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হয়েছে তার। পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি তাকে এই জার্সি তুলে দেন তিনি। জার্সিটিতে হাফিজ উদ্দিনের সাবেক সব সতীর্থের স্বাক্ষর রয়েছে।

ফুটবলার হাফিজ উদ্দিন স্বাধীনতার পর ঢাকা মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনিই প্রথম ঢাকার মাঠে ডাবল হ্যাটট্রিক করেন। ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর ফুটবল ফেডারশেনের সাধারণ সম্পাদক ও সভাপতি হয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ।

দেশের গণ্ডি পেরিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাহী কমিটিতেও ছিলেন। ১৯৯৪ সালে আমেরিকা বিশ্বকাপে তিনি ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্যও ছিলেন। বাংলাদেশের সেরা ফুটবল ব্যক্তিত্ব হিসেবে পেয়েছেন ফিফার পদকও।