• আজ

বাগেরহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সংঘর্ষ

বাগেরহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সংঘর্ষ

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ নভেম্বর) জেলার মোল্লাহাট উপজেলা মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফও চালিত বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর গোপালগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এগোতে থাকে। এ সময় তাদের হাতে দেশীয় লাঠিসোঁটা ছিল। পরে একপর্যায়ে নদীর এপারে অবস্থান নেয়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

, , , ,