• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রী নিয়োগ দিয়েছে তালেবান

| নিউজ রুম এডিটর ৮:৪৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০২১ আন্তর্জাতিক, আফগানিস্তান

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের ঘটনায় আতঙ্কে রয়েছে যুক্তরাজ্য। ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভের মহাপরিচালক কেন ম্যাককালাম এ বিষয়ে বলেছেন, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল উগ্রপন্থীদের আনন্দিত এবং সাহসী করে তুলবে।

নতুন খবর হচ্ছে, পুণ্য কাজের প্রসার ও পাপ কাজে বিরত রাখার জন্য একজন মন্ত্রী নিয়োগ দিয়েছে তালেবান। তালেবান অন্তবর্তীকালীন যে মন্ত্রিসভা গঠন করেছে সেই তালিকায় এই মন্ত্রীর নাম রয়েছে। ১৫ আগস্ট কাবুল দখল করার পর গত মঙ্গলবার সরকার গঠন করেছে তালেবান।

আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন ইংরেজি ও পশতু ভাষায় তালেবানের নিয়োগপ্রাপ্ত মন্ত্রীদের তালিকা শেয়ার করেছেন। ইংরেজি ভাষায় যে তালিকা তিনি শেয়ার করেছেন সেখানে পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রীর নাম নেই। তবে পশতু ভাষায় যে তালিকা শেয়ার করেছেন সেখানে তার নাম রয়েছে।

তালেবান মন্ত্রিসভায় জায়গাপ্রাপ্ত এই পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রীর নাম মোল্লা মোহাম্মদ খালিদ।

তালেবানের ১৯৯৬-২০০১ সালের শাসন আমলেও এই পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রী ছিল। কিন্তু ২০০১ সালে যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে উৎখাত করে হামিদ কারজাইকে ক্ষমতায় বসালে তিনি এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে হজ ও ধর্ম মন্ত্রণালয় নামকরণ করেন।

পিএন/জেটএস