• আজ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

‘আমার জীবন নিয়ে যারা খেলতে চায়, আমি তাদের সঙ্গে খেলতে প্রস্তুত’

| নিউজ রুম এডিটর ৪:২৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০২১ চলচ্চিত্র, বিনোদন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি বলেছেন, যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি প্রস্তুত তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত।

বুধবার মাদক মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত চত্বরে গণমাধ্যমকে এসব কথা বলেন।

এদিন আদালত প্রাঙ্গণে ভক্তদের অভিবাদন জানাতে গেলে তার ডান হাতের তালুতে মেহেদীতে ‘…ক (গালি) মি মোর’ লেখা চোখে পড়ে।

এ বিষয়ে পরীমনি বলেন, আমার কষ্ট লাগছে এখন। অনেকেই আমার বার্তাটি ঠিক বুঝতে পারছেন না, ভুল বুঝছেন। সবাই ভাবছেন আমি লিখেছি ‘লাভ মি মোর’। আসলে তো আমি লিখেছি ‘…ক (গালি) মি মোর’।

এর আগে ‘ডোন্ট লাভ মি বিচ’ বার্তার ব্যাখ্যায় পরীমনি জানিয়েছিলেন, তার সঙ্গে যারা দুমুখো আচরণ করেছেন, যারা তার সুসময়ের ভাগ নিয়ে দুঃসময়ে পাশে ছিলেন না, তাদের উদ্দেশ্যেই ওই বার্তা দিয়েছিলেন তিনি।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। পর দিন ৫ আগস্ট র‌্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

এর পর তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে। প্রথম দফায় ৫ আগস্ট চার দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট দুদিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর হয় তার। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

পিএন/জেটএস