• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার থেকে আবারও চালু হচ্ছে গণটিকা

| নিউজ রুম এডিটর ১:৪৯ অপরাহ্ণ | ২৬/০৯/২০২১ সারাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে আবারও চালু হচ্ছে গণটিকা কার্যক্রম।

রোববার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. খুরশীদ আলম জানান, মঙ্গলবার থেকে আবারও শুরু হচ্ছে এলাকাভিত্তিক গণটিকা কার্যক্রম।

এর আগে গত ৭ আগস্ট থেকে দেশে শুরু হয়েছিল গণটিকা কার্যক্রম। ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ টিকা প্রদানের মাধ্যমে প্রথম দফার গণটিকা কার্যক্রম শেষ হয়েছিল। এরপর আবারও গণটিকা কার্যক্রম চালুর কথা বলা হলেও নির্দিষ্ট দিনক্ষণ জানায়নি স্বাস্থ্য অধিদফতর।

উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ টিকা দেয়া হয়েছে। টিকার মজুদ আছে ১ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৫১১ ডোজ। স্বাস্থ্য অধিদফতরের হিসেবে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১। গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) দুই ডোজ মিলিয়ে দেয়া হয়েছে ৫ লাখ ৮০ হাজার ডোজ টিকা।

পিএন/জেটএস