• আজ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

কন্যা, জামাই, নাতিসহ ৭ জনকে জ্যান্ত পুড়িয়ে মারলেন বাবা!

ঘটনা পাকিস্তানের পাঞ্জাবের। পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করায় দুই কন্যা, এক জামাই ও চার সন্তানকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বয়ং বাবার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক আছেন অভিযুক্ত ওই বাবা মনজুর হোসাইন। খবর পাকিস্তানি দৈনিক ডন’র।

শনিবার (১৬ অক্টোবর) রাতে পাকিস্তানের পাঞ্জাবে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ফৌজিয়া বিবি (১৯), তার ৪ মাস বয়সী সদ্যজাত আহমদ, খুরশিদা বিবি, তার স্বামী মোহাম্মদ ফারুক এবং তাদের শিশুসন্তান সরফরাজ, ইয়াকুব ও শাহনেওয়াজ।

বাড়ির বাকি সদস্যদের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান ফৌজিয়ার স্বামী মেহবুব। উক্ত ঘটনায় ফৌজিয়ার বাবা মনজুর হোসাইন ও তার বড়ছেলে সাবির হোসাইন বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

ফৌজিয়ার স্বামী মেহবুব জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। কাজ শেষে সকালে বাড়ি ফিরে আগুন দেখতে পান।

জানা যায়, মুজাফফরগড়ের পীর জাহানিয়ান এলাকায় একই বাড়িতে স্বামী-সন্তানসহ থাকতেন দুই বোন ফৌজিয়া বিবি ও খুরশিদা বিবি। ১৫ মাস আগে ফৌজিয়া ভালোবেসে বিয়ে করেন মেহবুব আহমেদকে। এই বিয়ে নিয়ে শুরু থেকেই ক্ষিপ্ত ছিলেন ফৌজিয়ার বাবা মনজুর হোসাইন।

পিএন/জেটএস