• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মানবতার মায়ের কাছে দাবি ভর্তুকি দিয়ে ভাড়া ও তেলের দাম কমানোর

| নিউজ রুম এডিটর ৫:৪৩ অপরাহ্ণ | ১১/১১/২০২১ গণমাধ্যম

মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেভ দ্য রোড দাবি জানিয়েছে ভর্তুকি দিয়ে ভাড়া ও তেলের দাম কমানোর।

করোনাকালে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে প্রতিবেদন পাঠ ও সমাবেশে সেভ দ্য রোড নেতৃবৃন্দ এই দাবি জানান।

আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত-সচেতনতা ও মালিক-শ্রমিক-সাধারণ মানুষের অধিকার রক্ষায় একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর আয়োজনে ১১ নভেম্বর বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেভ দ্য রোডের চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।

প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর সঞ্চালনায় এতে লিখিত প্রতিবেদন পাঠ করেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আনজুমান আরা শিল্পী, এ্যাড. আমিনা সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সাবেরি চৌধুরী প্রমুখ।

প্রতিবেদনে বলা হয়, হাজারো সমস্যায় আক্রান্ত হচ্ছেন নিন্মবিত্ত-মধ্যবিত্ত মানুষেরা। কিন্তু কথায় কথায় আমরা যে বন্ধুদেশের উদাহরণ নিয়ে আসি, সেই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মঙ্গলবার ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১০৪ রুপি। সর্বশেষ বিনিময় মূল্যে (প্রতি রুপি ১.১৬ টাকা) রূপান্তর করলে বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ১২০ টাকা। বাংলাদেশে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পরে হয়েছে ৮০ টাকা।

পশ্চিমবঙ্গে ডিজেল কিনতে হলে গুনতে হয় এর চেয়েও লিটারে ৪০ টাকা বেশি। তবে ডিজেলের দাম বেশি হলেও পশ্চিমবঙ্গে বাস ভাড়া বাংলাদেশের চেয়েও কম।

অতএব, বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে গণপরিবহন ভাড়া ও জ¦ালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যহার করতে হবে। তা না হলে দেশের মানুষ সহায়-সম্বল হারিয়ে-অর্থনৈতিক ধ্বসের মুখে পরে পথে এসে দাঁড়াবে। যা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে মানবতার মা খ্যাত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কাছে কোনভাবেই কাম্য নয়।