• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

রায়পুরে পুনরায় নির্বাচনের দাবী

| নিউজ রুম এডিটর ১২:৪৫ পূর্বাহ্ণ | ০৭/১২/২০২১ সারাদেশ

মাহমুদ সানি,রায়পুর,( লক্ষীপুর )প্রতিনিধিঃ
ফলাফল কারচুপির অভিযোগে রায়পুরের একটি ওয়ার্ডে পুনরায় নির্বাচন দাবী করেছে এক মেম্বার প্রার্থী। এ দাবী করেছে, লক্ষ্মীপুর জেলার রায়পুর ৪ নং সোনাপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তাজুল ইসলাম।

সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগে তিনি জানান, গত ২৮ নভেম্বর ভোটের দিন প্রিসাইডিং অফিসার মাইন উদ্দীন, মেম্বার প্রার্থী কাজী আবুল হাসান ও কাজী মিজানুর রহমানের যোগসাজসে তার ফলাফল পরিবর্তন করে, তাকে পরাজিত করা হয়। তিনি আরো বলেন, আমার ৬০ জন ভোট ভোটারকে কেন্দ্রে সিল নেই বলে আঙ্গুলের ছাপ দিয়ে বাক্সে রাখা হয়, যেগুলো বাতিল দেখিয়ে আবুল হাছানকে ৫২ ভোটে বিজয়ী দেখানো হয়।

আমি আমার ওয়ার্ডে পুনরায় ভোটের আয়োজন করার জন্য নির্বাচন কমিশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছি। প্রয়োজনে আমি আইনের আশ্রয় নেবো।

এ ব্যাপারে ভোটের দিন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা রায়পুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মাইনুদ্দীনকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আঙ্গুলের ছাপের সকল প্রার্থীর ভোটই বাতিল করেছি, ভোটের দিন আমাকে কোন প্রার্থী লিখিত অভিযোগ করেনি।