• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

বাগেরহাটে অপরাজিতাদের মতবিনিময় সভা

| নিউজ রুম এডিটর ৫:০৮ অপরাহ্ণ | ২২/১২/২০২১ বাগেরহাট, সারাদেশ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ‘অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে’ রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের
আয়োজনে বুধবার (২২ডিসেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের সভাপতিত্বে ও রুপান্তরের সদর উপজেলা সমন্বয়কারি শিল্পি আক্তারের
সঞ্চলনায় বাগেরহাট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় অন্যান্য দের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামি লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, জেলা মহিলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরিফা হেমায়েত, জেলা যাতীয়তা বাদী মহিলাদলের সাধারন সম্পাদক শাহিদা আক্তার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, জেলা জাতীয় পাল্টির সহ- সভাপতি রুহুল আমিন হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট সেলিম আজাদ, কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, বাগেরহাট পৌর সভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, পৌর কাউন্সিলর আসমা আজাদ, রুপান্তরের প্রতিনিধি আতাবুর রহমান টিপু, সহ সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও অপরাজিতা নারীরা বক্তৃতা করেন। আয়োজিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন
অপরাজিতা নারীরা।