=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পীর হাবিবের মৃত্যুতে প্রেস ইউনিটির শোক

| নিউজ রুম এডিটর ৬:১৫ অপরাহ্ণ | ০৫/০২/২০২২ গণমাধ্যম

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনলাইন প্রেস ইউনিটির উপদেষ্টা অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি আইয়ুব রানা, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ, যুগ্ম মহাসচিব ফরহাদ হোসেন ফুয়াদ, শৈবাল আদিত্য, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান প্রমুখ।

৫ ফেব্রুয়ারি প্রেরিত শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিঃসন্দেহে পীর হাবিববুর রহমান একজন নিবেদিত সংবাদযোদ্ধা ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় চেষ্টা করেছেন সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের জন্য।

উল্লেখ্য, তিনি ৫ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় ইন্তেকাল করেন।