• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

| নিউজ রুম এডিটর ৮:৩৩ অপরাহ্ণ | ০৮/০২/২০২২ নওগাঁ, রাজশাহী, সারাদেশ

কামাল উদ্দনি টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন বলে জানাগেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের পূর্বপার্শ্বে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার তাতারপুর গ্রামের প্রনয় সরকারের ছেলে পিনাকি সরকার (৩৫) এবং দ্বারিয়াপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৪৭)।

স্থানীয়রা জানান,পিনাকি এবং শরিফুল তারা দুজনেই পেশায় নির্মাণ শমিক। সকালে তারা দুজনে তাদের বাড়ি থেকে মোটরসাইকেলে করে তাদের পেশাগত কাজে মান্দার ফেরিঘাট এলাকায় আসছিলেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের পূর্বপার্শ্বে আলহাজ্ব সাত্তার-সুমাইয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এলাকায় একটি মাইক্রোবাসকে ওভারটেকক করতে গিয়ে নওগাঁগামী একটি ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মটরসাইকেল চালক পিনাকি সরকার ঘটনাস্থলেই মারা যান এবং মোটরসাইকেলের আরোহী শরিফুল ইসলামকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তারও মৃত্যু হয়। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।