=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির বিনামূল্যে ঔষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৬:২১ অপরাহ্ণ | ০৯/০২/২০২২ সারাদেশ

ধামরাই প্রতিনিধি: আজ ৯ ফেব্রুয়ারি ধামরাই পৌরসভা কার্যালয়ে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির সহযোগিতায় পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার উদ্যোগে”ধামরাইয়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।

সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শাহীন আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট গবেষক ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী রেজাউল করিম বিপ্লব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাস বর্তমান সময়ে মহামারি আকার ধারণ করেছে। সকলের উচিত স্বাস্থ্যসেবা মেনে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করা। স্বাস্থ্য খাতের উন্নয়নে উপজেলা পর্যায়ে বাজেট বৃদ্ধি করতে হবে। রোগীদের হয়রানি বন্ধে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।

উদ্বোধক তার বক্তব্যে বলেন, ধামরাই উপজেলায় আগামীতে আরও উন্নত চিকিৎসা ব্যবস্থা জোরদার করার জন্য কাজ করব।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, আমরা ইতোমধ্যে সারা বাংলাদেশের অল্প সময়ের মধ্যে প্রায় ১০ হাজার রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করেছি। সকল ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনা করে রোগীদের সেবা নিশ্চিতে স্বাস্থ্য ঝুঁকি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন সাভার থানার যুগ্ম-আহ্বায়ক মাহফুজ উল ইসলাম, ধামরাই ধামরাই থানার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজিব আহমেদ, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য আদনান হোসেন, ইব্রাহিম রিয়াদ প্রমূখ।