• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

বাগেরহাট পিসি কলেজে সেশন চার্জ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

| নিউজ রুম এডিটর ৭:৪৪ অপরাহ্ণ | ১৯/০২/২০২২ বাগেরহাট, সারাদেশ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সরকারি পিসি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ২০০ টাকা সেশন চার্জ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পিসি কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।

নির্ধারিত দিনে কলেজে এসে ভর্তি হতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত ২০০ টাকা কর্তন করে ভর্তি কার্যক্রম চলমান রাখার ঘোষণা দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুল আলম খান। পরে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

বিক্ষোভরত শিক্ষার্থী ও ছাত্র নেতারা বলেন, শিক্ষার্থীদের না জানিয়ে কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তা, নৈশপ্রহরী ও কর্মচারী বাবদ নেওয়া ৩৫০ টাকা থেকে ৫০০ টাকা এবং পরিবহন বাবদ ১৫০ টাকা থেকে ২০০ টাকা বাড়িয়ে নতুন সেশন চার্জ ঘোষণা করে। করোনাকালে যেটা দেওয়া অনেক শিক্ষার্থীর পরিবারের জন্য কষ্টদায়ক। অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবক এই ২০০ টাকা দিতে অস্বীকৃতিও জানিয়েছেন। এ জন্য আমরা আন্দোলন করেছি। অধ্যক্ষ ও কলেজ প্রশাসন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ায়, আমরা আন্দোলন প্রত্যাহার করেছি।

শিকার্থীদের আন্দোলন ও অতিরিক্ত সেশন চার্জের বিষয়ে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি) কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুল আলম খান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক কলেজের পরিবহন ও অত্যাবশ্যকীয় কর্মচারী খাতে ফি বাড়ানো যাবে। সে অনুযায়ী এ বছর পরিবহন খাতে ৫০ টাকা ও নিরাপত্তা, নৈশপ্রহরী, অত্যবশ্যকীয় কর্মচারী খাতে ১৫০ টাকা বাড়ানো হয়েছিল। এটা একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছিল। যেহেতু শিক্ষার্থীরা এই অতিরিক্ত টাকার বিষয়ে প্রশ্ন তুলেছে, এজন্য আমরা অতিরিক্ত ২০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী প্রতি ২ হাজার টাকা এবং বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী প্রতি ২১২০ টাকা নেওয়া হবে।