• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

অল্পের জন্য প্রাণে বাঁচলেন মমতা ব্যানার্জী

| নিউজ রুম এডিটর ১১:৫১ পূর্বাহ্ণ | ০৫/০৩/২০২২ আন্তর্জাতিক, ভারত, লিড নিউজ

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

শুক্রবার বারানসি থেকে কলকাতায় ফেরার পথে মাঝ আকাশে হঠাৎ বিপাকে পড়ে তাকে বহনকারী উড়োজাহাজ।

ল্যান্ডিংয়ে বিভ্রাট ঘটে উড়োজাহাজের। ল্যান্ডিংয়ের সময় হঠাৎ সাত হাজার ফুট থেকে দুই হাজার ফুটে নেমে নীচে নেমে আসে বিমানটি। সেই সময়ে প্রবল ঝাঁকুনিও দেয় মুখ্যমন্ত্রীর ভাড়া করা ছোট বিমানটি।

পাইলট কোনোমতে সামলে নেন; নাহলে রানওয়েতে আছড়ে পড়ত উড়োজাহাজটি।

প্রাণে বাঁচলেও এ ঘটনায় কোমরে ও পিঠে বেশ আঘাত পান মমতা ব্যানার্জী। আগে থেকেই তার কোমরের ব্যথা আরো চাঙা হয়ে উঠেছে।

নিউজ এইটিন ও আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মমতা ব্যানার্জীসহ সেই সময়ে বিমানে থাকা সবাই সুস্থ রয়েছেন। তবে এমন আকস্মিক ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে উড়োজাহাজে থাকা যাত্রীদের মধ্যে। এদিকে কেন এমন দুর্ঘটনার মুখোমুখি হলো মমতার বিমান তা নিয়ে জোর জল্পনার শুরু হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ।

আনন্দবাজার পত্রিকাকে কলকাতা বিমানবন্দর সূত্র জানিয়েছে, মমতার বিমানের সামনে অন্য একটি বড় বিমান এসে পড়ে। এটাই বিপত্তির কারণ। দুর্ঘটনা থেকে বাঁচতে পাইলট দ্রুত উচ্চতা প্রায় পাঁচ হাজার ফুট নামিয়ে দেন।। তাতেই প্রবল ঝাঁকুনি হয় বিমানে। বিমানের দুই পাইলট ছিলেন বাবা ও মেয়ে। দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার মিনিট চারেক পরে বিমানটি কলকাতার মাটি স্পর্শ করে।