=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক মাধ্যমে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কী করা যায় সে বিষয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে কমিটিকে সুপারিশ আকারে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

একইসঙ্গে ফেসবুক নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়-জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ মার্চ) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটটি দায়ের করেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। তার পক্ষে আইনজীবী ছিলেন মুস্তাফিজুর রহমান।