• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

| নিউজ রুম এডিটর ৯:১৩ অপরাহ্ণ | ২০/০৩/২০২২ লিড নিউজ, সারাদেশ, সিলেট

সিলেটে চার দফা দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শ্রমিকদের দাবি, চার দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছেন। এর অংশ হিসেবে তারা গত ৫ মার্চ জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন। ২৬ ফেব্রুয়ারি তারা কদমতলী বাস টার্মিনালে মানববন্ধন করেন। স্মারকলিপিতে তারা ২০ মার্চের মধ্যে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে তারা অনির্দিষ্টকাল ধর্মঘট পালন করবেন। শ্রমিকদের দাবিগুলো হলো – সড়ক দুর্ঘটনাজনিত মামলায় ৩০৪(খ) ধারায় চালককে জামিন প্রদান করতে হবে। ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল করতে হবে। নতুন ও নবায়নকৃত ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদান করতে হবে, একই সঙ্গে পুরাতন লাইসেন্স নবায়নের জন্য বন্ধ থাকা ফিঙ্গার নেওয়া পুনরায় চালু করতে হবে। সরকারি খাস জমিতে গাড়ি পার্কিংয়ের স্থান প্রদান করতে হবে এবং ‘রং পার্কিং’র জন্য মামলা ও গাড়ি রেকার করা বন্ধ করতে হবে।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আগামী মঙ্গলবার থেকে সিলেটে কোনো পরিবহন শ্রমিক কাজে যোগ দিবে না, গাড়ি চালাবে না। দাবি মানা না হলে পরর্বর্তীতে সিলেট বিভাগের সকল পরিবহন শ্রমিক সংগঠনকে সাথে নিয়ে বিভাগব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে।