=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া হয় শান্তি চাইবে, না হয় বিশ্ব সম্প্রদায় ছাড়বে: জেলেনস্কি

| নিউজ রুম এডিটর ৮:৩৭ অপরাহ্ণ | ১৪/০৪/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

যদি শান্তি চুক্তিতে যেতে না চায় তবে রাশিয়ার আন্তর্জাতিক সম্প্রদায় ছেড়ে যাওয়া উচিত। ভিডিও বার্তায় একথাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, ‘যদি রাশিয়ার নেতারা শান্তি না চান, তবে এই যুদ্ধের ফল হিসেবে রাশিয়াকে চিরতরে আন্তর্জাতিক এলাকা ছেড়ে যেতে হবে।’

রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলার পরিমাণ বাড়িয়েছে। সে বিষয়ে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, ‘দখলদারদের এই জ্বরাগ্রস্ত কার্যক্রমই প্রমাণ করে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। যথেষ্ট পরিমাণ সোভিয়েত সামরিক সরঞ্জামের মজুদ ও সেনা থাকা সত্ত্বেও রাশিয়ার সেনাবাহিনী আমাদের পরাজিত করার শক্তি আছে কিনা সে বিষয়ে বেশ সন্দিহান।’
জেলেনস্কি আরও বলেছে, তাদের নিজেদের সক্ষমতার বিষয়ে যে সন্দেহ আছে, তা দূর করতে আমরা সবকিছুই করবো।

এই ভাষণে রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

সূত্র: বিবিসি