• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

কানাডায় মসজিদে তারাবির নামাজে গুলিবর্ষণ, আহত ৫

| নিউজ রুম এডিটর ৪:৩৯ অপরাহ্ণ | ১৮/০৪/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

কানাডার টরন্টোতে একটি মসজিদে তারাবির নামাজে মুসল্লিদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে টরন্টোর স্কারবোরো জেলায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। খবর ডেইলি সাবাহর।

টরন্টো পুলিশের মুখপাত্র ডেভিড রিডজিক বলেন, শনিবার রাতে তারাবির সময় হঠাৎ চলন্ত গাড়ি থেকে দুর্বৃত্তরা মুসল্লিদের ওপর গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়। তবে এরা সংখ্যায় কতজন ছিল তা তিনি বলতে পারেননি। কেন তারা মসজিদে হামলা করেছে তাও পুলিশ জানতে পারেনি।

স্কারবোরো জেলার মুসলিম অ্যাসোসিয়েশনের বোর্ড মেম্বার নাদিম শেখ জানিয়েছেন, মসজিদে এ ধরনের সস্ত্রাসী হামলায় স্থানীয় মুসলিমদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।