• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

আ. লীগের নির্বাচনী ইশতেহারে থাকবে চমক, থাকবে কমিটমেন্ট

এগিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বরাবরের মতো কিছুটা আগেভাগেই নির্বাচনী ইশতেহার প্রণয়নে শুরু হয়েছে দলীয় ব্যস্ততা।

ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, ইশতেহার তৈরির কাজ এগিয়েছে অনেকটাই। টানা তিন মেয়াদে দেশ শাসনে থাকা দলটির নেতারা বলছেন, নতুন ইশতেহারেও থাকবে প্রতিশ্রুতির চমক। স্পষ্ট হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সামগ্রিক রূপরেখা। সময় সংবাদকে এসব কথা জানান আওয়ামী লীগের নেতারা।

এর আগে ২০১৪ সালে ইশতেহারে শেখ হাসিনা বলেছিলেন, অতীতের অন্ধকার ঘুচিয়ে বাংলাদেশ এখন আলোক উজ্জ্বল সমৃদ্ধ ভবিষ্যতের পথে পা বাড়িয়েছে। আমরা সবাই আলোর পথযাত্রী।

আর ২০১৮ সালে ইশতেহারে শেখ হাসিনা বলেছিলেন, স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগণের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সরকারে গেলে দেশের জন্য, মানুষের জন্য কাজের পরিকল্পনার ফিরিস্তি তথা দলীয় আদর্শ কিংবা রাষ্ট্র পরিচালনায় নিজেদের দর্শনই উঠে আসে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে।

জাতীয় সংসদ নির্বাচনের এখনো বাকি প্রায় দেড় বছরের মতো। দিন বদলের সনদ, ডিজিটাল বাংলাদেশ, সবশেষ ভিশন টুয়েন্টি-টুয়েন্টি ওয়ান বাস্তবায়ন করা আওয়ামী লীগে শুরু হয়েছে নতুন ইশতেহার তৈরির তোড়জোড়। দফতরের তথ্য, কাজ এগিয়েছে অনেকটাই।

বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, আগে আমাদের দেওয়া অনেক প্রতিশ্রুতি করোনাকালীনে বাস্তবায়ন করতে পারিনি। সেগুলোকে নিয়েই এবং নতুন কি অন্তর্ভুক্ত করা যায় তার উপর ভিত্তি করেই আগামী নির্বাচনের জন্য ইশতেহার প্রণয়ন করার জন্য তিনি (আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা) নির্দেশনা দিয়েছেন।

প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারা বজায় রেখে আসছে নির্বাচনী ইশতেহারেও দেশবাসী নতুন কিছুই পেতে যাচ্ছেন, বলছেন নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সময় উপযোগী এবং যুগপোযোগী আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। চমক থাকবে এবং কমিটমেন্ট থাকবে।

বৈশ্বিক ও জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনের রূপরেখা, এবারের ইশতেহারে আরও স্পষ্ট হবে, এমন বার্তাই দিচ্ছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ২০৪১ সালে আমরা যে উন্নত বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা জনগণের মঙ্গলের কথা চিন্তা করে, এই করোনা পর পরবর্তী পরিস্থিতি চিন্তা করে ইশতেহার প্রণীত হবে বলে আমি বিশ্বাস করি।

উন্নয়নের দুর্বার গতিতে এগিয়ে চলা দেশকে নতুন ইশতেহারে আরও গতিশীল করাতেই মনোযোগ সরকারি দলের।