• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল হাসপাতালে ভর্তি

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে তাকে হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে।

ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কামরুল ইসলামের অবস্থা এখনও স্থিতিশীল নয়। সকালে তার অন্তত ১০ বার পাতলা পায়খানা হয়েছে। ভর্তির পর তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। রক্তচাপ কমে গেছে। তার জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে কামরুল ইসলামের সুচিকিৎসার অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে সংশ্লিষ্ট ৯ চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
কামরুল ইসলাম ঢাকা-২ আসনের সংসদ সদস্য। গতকাল মঙ্গলবার তিনি রাজশাহী যান।