• আজ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

নিরোপক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: ফখরুল

| নিউজ রুম এডিটর ৭:২৫ অপরাহ্ণ | মে ১২, ২০২২ বিএনপি, রাজনীতি

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তাছাড়া ৬ লাখের বেশি মানুষ খুন ও গুমের শিকার হয়েছে। তাই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১২ মে) বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট শহীদ সোহরাওয়ার্দী মাঠে বাইসাইকেল র‍্যালীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি’র মহা সচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানসহ সকল নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের পর নিরোপক্ষ সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচনে বিএনপি যাবে না।

লালমনিরহাট জেলা বিএনপির র‍্যালী প্রসঙ্গে মহাসচিব বলেন, এটাকে আমি সাইকেল র‍্যালী বলতে চাই না। আমি এটাকে গণতন্ত্রের র‍্যালী বলে অভিহিত করতে চাই। আজকের এই র‍্যালীর মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু হলো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যে চেতনার জন্য আমরা লড়াই করেছিলাম, সেই চেতনা, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আজ লালমনিরহাট থেকে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুর হাবিব দুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ক্রীড়া কমিটির সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর বিএনপির আহ্বায়ক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপির নেতাকর্মীরা।