• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন- তাহলে তিনি বুঝতে পারছেন যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে। উনি দেখতে পারছেন না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পরিষ্কার জানে যে, বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আসলে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আছেন, তিনিই প্রধানমন্ত্রী হবেন।

সোমবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘চলমান সংকট নিরসনে নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র এ সদস্য আগামী নির্বাচনের বিষয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আমরা বলেছি, শেখ হাসিনার অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। আমরা শুধু একা নই, সারা দেশের মানুষ বলেছে যাবে না, বিভিন্ন রাজনৈতিক দল বলছে যাবে না। এটা পরিষ্কার। আমরা কী বসে থাকব? অবশ্যই না।

আমরা বলছি এ সরকারকে হটাবো। যদি তাদের বোধদয় না হয় তাহলে তাদের হটাবো। হটানোর জন্য রাজপথই একমাত্র বিকল্প- এটাও আমরা ঘোষণা করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ফয়সালা হবে রাজপথে।
আওয়ামী লীগ বুঝতে পারে না- আমরা কী চাই? আমরা চাই এ সরকারকে হটাবো। এদের হটিয়ে সংসদ ভাঙতে বাধ্য করে তারপরে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে এদেশে একটি সুষ্ঠু-নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করব- এটা আমরা চাই। এরমধ্যে কোথাও কোনো লুকোচুরি নেই।
সরকারের উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, আপনারা শ্রীলঙ্কার দিকে তাকান। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক।

স্বেচ্ছায় পদত্যাগ করেন ও সংসদ বাতিল করেন। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের রাস্তা পরিষ্কার করে দেন। তাহলে হয়ত জনগণ আপনাদের ওপরে দয়াও করতে পারেন।

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।