=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে দেখলাম খালেদা-ফখরুল সাঁতরে পদ্মা পার হচ্ছেন : তথ্যমন্ত্রী

| নিউজ রুম এডিটর ৪:৩৯ অপরাহ্ণ | ২৬/০৫/২০২২ জাতীয়, বাংলাদেশ

বিএনপি নেতাকর্মীসহ যারা পদ্মা সেতুর বিরোধিতা ও ষড়যন্ত্র করেছিলেন, তাদের সাঁতরেই নদী পার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

খালেদা জিয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে সারা দেশে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আমি কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম সাহেবরা সাঁতরে পদ্মা নদী পার হচ্ছেন। তরুণ ছেলে-মেয়েরা তো অনেক ইনোভেটিভ। সামাজিক যোগাযোগমাধ্যম অবারিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য সেখানে তারা নানা ধরনের মতামত দিচ্ছেন, মন্তব্য করছেন। আমি গত রাতেও দেখেছি, আজকে সকালেও দেখলাম যে, পদ্মা সেতুর নিচ দিয়ে ফখরুল ইসলাম আলমগীরসহ খালেদা জিয়াসহ তারা সাঁতরে পার হচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী আয়োজন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, এটা দেওয়ার অর্থ হচ্ছে অনেক মানুষ মনে করে যেহেতু তারা পদ্মা সেতুর বিরোধিতা ও ষড়যন্ত্র করেছিলেন, এজন্য তাদের সাঁতরে পদ্মা নদী পার হওয়া উচিত, পদ্মা সেতুর ওপর দিয়ে নয়। জনগণের সেই প্রত্যাশার কথাটাই কিছুটা হলেও প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে উঠে এসেছে। আমাদের জনতা মনে করে যারা পদ্মা সেতুর বিরোধিতা ও ষড়যন্ত্র করেছিলেন যে, এটি হওয়ার নয়, আওয়ামী লীগ সরকার এটি করতে পারবে না বলে আস্ফালন করেছিলেন, তাদের আসলে এভাবেই পার হওয়া উচিত।

ড. হাছান মাহমুদ বলেন, আমি মনে করছি, সেটি নয়। বঙ্গবন্ধুকন্যা সব মানুষের জন্য পদ্মাসেতু নির্মাণ করেছেন। আর যারা এটা নিয়ে বিরোধিতা করেছিলেন তাদের ক্ষমা চাওয়া উচিত।