=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের গুজব, যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

মাঙ্কিপক্স ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণাটি ভুয়া বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তি থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অতদ্বারা সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১লা জুন থেকে ২৯শে জুন পর্যন্ত মাঙ্কিপক্স সংক্রামক ভাইরাসের জন্য শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকিবে। আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, এপি।’

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক বেলাল আহমেদ শনিবার (২৮ মে) দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। এ সংক্রান্ত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ থেকে দেয়া হয়। পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে আসে।

তিনি আরও বলেন, যে ফরমেটে ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেটি দেখে আমি নিশ্চিত এটি ভুয়া বিজ্ঞপ্তি। মানুষকে বিভ্রান্ত করতে এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তি তৈরি করে ছড়িয়ে দেয়া হয়েছে।

সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, দেশে মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার এবং করোনা পরিস্থিতির উন্নতি বিবেচনায় দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়।

পরে ফের নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে গত ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।