• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

লালমনিরহাটে ৫ জঙ্গি সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা

| নিউজ রুম এডিটর ৮:১০ অপরাহ্ণ | ৩১/০৫/২০২২ আইন আদালত

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দু’জন সক্রিয় সদস্যের যাবজ্জীবনসহ পাঁচ জঙ্গির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মে) দুপুরের দিকে লালমনিরহাট আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- জেলার কালীগঞ্জ উপজেলার মুশরত মদাতী এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে হাসান আলী (২৩) ও একই এলাকার আব্দুর জলিল মিয়ার ছেলে আসমত আলী লাল্টু (২৫)।

কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- ওই একই এলাকার মোনছের আলীর ছেলে সফিউল আলম সাদ্দাম (২২), মৃত জাহাঙ্গীর আলমের ছেলে আবু নাঈম (২৫) ও সিরাজুল ইসলামের ছেলে আলী হোসেন (২০)।

এদের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

লালমনিরহাট আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুসা আলম জানান, ২০১৯ সালে ৩০ অক্টোবর সন্ধ্যার দিকে কালীগঞ্জের মুশরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ রংপুরের একটি দল।

সে সময় নাশকতামূলক গোপন বৈঠক করাকালীন ওই বাড়ি থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ওই পাঁচ সদস্যকে আটক করে র‍্যাব। আটকদের মধ্যে হাসান ও আসমতের কাছ থেকে বিদেশি পিস্তল, ফায়ারিং পিন ও টিগারযুক্ত একটি ম্যাগজিন ও দু’টি গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় আটকদের নামে পরদিন ৩১ অক্টোবর কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে র‍্যাব। সেই মামলায় পাঁচজনের নামে অভিযোগপত্রও দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা।

মামলাটির দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে মামলা রায় ঘোষণা করেন বিচারক।