=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ ছেড়েছেন গোতাবায়া, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্ব এখন কার হাতে?

| নিউজ রুম এডিটর ১০:৩৩ পূর্বাহ্ণ | ১৩/০৭/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়েছেন বলে খবর বেরিয়েছে। প্রেসিডেন্ট হিসেবে তিনি বিপুল ক্ষমতার অধিকারী ছিলেন। প্রশ্ন উঠেছে, গোতাবায়ার অনুপস্থিতিতে প্রেসিডেন্টের দায়িত্ব এখন কে সামলাবেন?

প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়ার হাতে প্রচুর নির্বাহী ক্ষমতা ছিল। দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফও ছিলেন তিনি।

সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহের প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করা উচিত। কারণ তিনি সংসদে প্রেসিডেন্টের ডেপুটি হিসেবে বিবেচিত হন।
কিন্তু রাজাপক্ষে পরিবারের ঘনিষ্ঠ রণিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কায় ততটা জনপ্রিয় নন। এছাড়া রণিল জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন।

যদিও কবে করবেন সেটি জানাননি।
সংবিধান বিশেষজ্ঞরা বলছেন দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ারদেনাও তত্ত্বাবধায়ক প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে পারেন। যদিও মানুষ রাজাপক্ষের সহযোগী স্পিকারকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিবে কী না; সে বিষয়ে সন্দেহ আছে।

মূল বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা বলেছেন, তিনি প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে চান।

তবে তার যথেষ্ট জনসমর্থন নেই।
সূত্র : বিবিসি