=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত ১৯

| নিউজ রুম এডিটর ৮:১৭ অপরাহ্ণ | ৩০/০৯/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় ১৯ জন নিহত হয়েছেন।

দেশটির পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কাবুল শহরের পশ্চিমে দাশত-ই বারচি এলাকায় একটি শিক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে শিক্ষার্থীরা সেখানে অধ্যয়ন করছিলেন।

কাবুলের পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, হামলায় ১৯ জন নিহত হয়েছেন। ২৭ জন আহত হয়েছেন।

সূত্র: বিবিসি,ইন্ডিয়া টুডে