• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

লালমনিরহাটে ছাত্রলীগ-বিএনপি সংর্ঘষ, পুলিশসহ আহত ৬

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে বিএনপি’র দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ এক উপ-পরিদর্শকসহ ছাত্রলীগ ও বিএনপি’র ৬ জন নেতা-কর্মী আহত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে হাতীবান্ধা তেল পাম্প এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা উপজেলা বিএনপি’র দলীয় অফিস থেকে আলোচনা সভা শেষে নেতা-কর্মীদের নিয়ে মেডিকেল মোড় এলাকায় যাওয়ার চেষ্টা করেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

এ সময় তারা ছাত্রলীগের বাঁধার মুখে তিনি পিছু হটেন। পরে পিছন থেকে ছাত্রলীগ ধাওয়া করলে বিএনপি’র নেতা-কর্মীরা পিছু হটে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থান করেন। সেখানেও বাঁধার মুখে বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অনেকটা বাধ্য হয়ে ওই এলাকা ত্যাগ করেন। মুহুত্বের মধ্যে পুরো চিত্র পাল্টে যায়। যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা-কর্মীরা ঘুড়ে দাঁড়ায়। ফলে ছাত্রলীগের সাথে ফের সংর্ঘষ বেঁধে যায়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া খেয়ে পিছু হটে। এতে হাতীবান্ধা থানা পুলিশের উপ পরিদর্শক মহিদুল ইসলামসহ ছাত্রলীগ ও বিএনপি’র ৬ জন নেতা-কর্মী আহত হয়েছে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগ নেতারা একে অপরকে দায়ী করেছেন।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এতে পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন।