• আজ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

হবিগঞ্জে মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক কর্মশালা

| নিউজ রুম এডিটর ৮:৪৫ অপরাহ্ণ | অক্টোবর ২৯, ২০২২ সারাদেশ, সিলেট

এস আর রুবেল মিয়া, হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জে মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২ বাস্তবায়ন ও হালনাগাদকরণ বিষয়ক সিলেট বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলার বাহুবলে অবস্থিত দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট কন্ফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ কর্মশালার আয়োজন করে। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আকতার হোসেন।

প্রধান অতিথি বলেন, আমাদের ছেলে মেয়েরা কি কি কারণে পাচার হচ্ছে, সেগুলোকে চিহ্নিত করতে হবে। ভবিষ্যতে যাতে মানব পাচার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যান্যের মাঝে অতিরিক্ত সচিব এ কে এম মুখলেছুর রহমান, সিলেটের ডিআইজি মফিজ উদ্দীন আহমেদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও কর্মশালায় হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জনপ্রতিনিধি, আইনজীবিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।