• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

যে কারণে এবারও সিংহ প্রতীক চান হিরো আলম

| নিউজ রুম এডিটর ৬:৫০ অপরাহ্ণ | ১৭/০১/২০২৩ আইন ও আদালত, লিড নিউজ

হাইকোর্টে আপিল করে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে প্রার্থিতা ফেরত পেয়েছেন আলোচিত অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তিনি এবারও সিংহ প্রতীকে নির্বাচন করতে চান।

মঙ্গলবার হিরো আলমকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ।
আদালতের নির্দেশনার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি কথা বলেন।

হিরো আলম বলেন, সবাই জানে হিরো আলম সিংহের মতো গর্জন দিতে পারে। এবারও গর্জন দেব। আমি বগুড়া-৪ ও বগুড়া-৬ দুটি আসনে প্রার্থিতা ফিরে পেয়েছি। গতবার আমার মার্কা ছিল সিংহ, এবারও আমি সিংহ চাইব। কোনো প্রার্থী যদি সিংহ প্রতীক না নিয়ে থাকে; যেহেতু গতকাল প্রতীক বরাদ্দ হয়েছে, কেউ সিংহ নিয়েছে কিনা তাও জানি না, যদি না নিয়ে থাকে আমি দুটি আসন থেকে সিংহ মার্কায় ভোট করব।’

তিনি বলেন, ‘আগেও বলেছি, এখনো বলছি, আইনের প্রতি আমার শ্রদ্ধা ছিল—নির্বাচন কমিশন (প্রার্থিতা) বাতিল করলেও হাইকোর্ট থেকে আমি বিফলে যাব না। যেহেতু ২০১৮-তে এ ঘটনা ঘটেছিল আমার সঙ্গে, ২০১৮-তে হাইকোর্টে রিট করার পর এখান থেকে পেয়েছিলাম, এবারও পেয়েছি,’ বলেন তিনি।

হিরো আলম আরও বলেন, ‘আশা রাখছি, আমরা ভোটের মাঠেও থাকব। গতবার আপনারা দেখেছেন, নির্বাচনের মাঠে আমার সঙ্গে সে রকম মারামারি হয়েছিল। পরে আমি ভোট বর্জন করি। এবার সে ধরনের ঘটনা যেন না ঘটে।
ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চান হিরো আলম। তিনি বলেন, আমি নির্বাচন কমিশনকে বলব— প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চাই, কড়া নিরাপত্তা চাই আর প্রতিটি ভোটার যেন ভোট দিতে আসতে পারে।

আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।