• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিলসহ নারী গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৬:৩২ অপরাহ্ণ | ১৯/০১/২০২৩ আইন ও আদালত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিলসহ নারী গ্রেফতার। নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল মামুনের স্ত্রী লিমা খানমকে ২৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস টিম।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, (১৮ জানুয়ারি) বুধবার বিকালে লোহাগড়া পৌর এলাকায় মদিনাপাড়ায় এ অভিযান চালিয়ে লিমা খানমকে আটক করা হয়, এবং স্বামী আবদুল্লাহ্ আল মামুন পলাতক রয়েছে। নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়ার পৌর-এলাকার মদিনা পাড়ায় আবদুল্লাহ্ আল মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী লিমা খানমকে ২৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে এবং লিমা খানমের স্বামী আবদুল্লাহ্ আল মামুন পলাতক রয়েছে।

এবিষয়ে লোহাগড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।