=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাঠান’ ছবির টিকিট নিয়ে হাহাকার, বিক্রি হচ্ছে ২২০০ রুপিতে!

| নিউজ রুম এডিটর ৮:০২ অপরাহ্ণ | ১৯/০১/২০২৩ বিনোদন

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত আলোচিত ছবি ‘পাঠান’। বাদশার বড় পর্দায় প্রত্যাবর্তন ঘিরে ভারতজুড়ে উদ্দীপনা তুঙ্গে। রাজধানী দিল্লিতে ২,২০০ রুপিতে বিক্রি হচ্ছে ‘পাঠান’ ছবির টিকিট। এত দামেও টিকিট পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় শাহরুখ খানের ভক্তরা।

যশ রাজ ফিল্ম প্রযোজিত ছবি ‘পাঠান’। নামভূমিকায় বলিউডের বাদশা শাহরুখ খান। ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর প্রথম ছবি ‘পাঠান’। এই ছবির হাত ধরেই প্রায় পাঁচ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। স্বভাবতই, অনুরাগীদের ‘পাঠান’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ছবির টিকিটের অগ্রিম বুকিং। টিকিটের দাম যাই-ই হোক, বাদশা ভক্তদের মধ্যে তুঙ্গে টিকিটের চাহিদা। দিল্লিতে এক প্রেক্ষাগৃহে ২,২০০ রুপিতে বিক্রি হচ্ছে ‘পাঠান’ এর টিকিট। এত দামি টিকিট হওয়া সত্ত্বেও অগ্রিম বুকিংয়েই প্রায় হাউসফুল বেশির ভাগ প্রেক্ষাগৃহ। ছবি মুক্তির দিনে যে বক্স অফিসে বড় অঙ্কের ব্যবসা করতে চলেছে ‘পাঠান’, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

শুধু দিল্লিতেই নয়, মুম্বাই ও কলকাতাতেও বিপুল অঙ্কে বিক্রি হচ্ছে ‘পাঠান’-এর টিকিট। মুম্বাইয়ে ছবির টিকিটের সর্বোচ্চ দাম ১৫০০ রুপি ছুঁইছুঁই। সেই দামের টিকিটেও ছবি মুক্তির প্রথম দিনে হাউসফুল প্রেক্ষাগৃহ। কলকাতায় তুলনামূলকভাবে টিকিটের দাম কম, তবে টিকিটের চাহিদা আকাশছোঁয়া। ৬৫০ রুপি মূল্যের টিকিটে বেশির ভাগ প্রেক্ষাগৃহই প্রায় কানায় কানায় ভর্তি।

গত ১০ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ ছবির ট্রেলার। ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। ছবির পরিচালনায় ‘ওয়ার’, ‘ব্যাং ব্যাং’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বলিউডের বাদশার মোহ এমনই যে বিশ্বের সর্বোচ্চ বহুতল, দুবাইয়ের বুর্জ খলিফায় ১৪ জানুয়ারি প্রদর্শিত হয় ‘পাঠান’-এর ট্রেলার। অনুরাগীদের সঙ্গে সেলফি তোলেন শাহরুখ। ‘ঝুমে জো পাঠান’ গানের তালে পা মেলাতেও দেখা যায় বাদশাকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার