
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে বলে মন্তব্য করছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগের আর রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল র্যালি করে এনসিপি। তার আগে মানিক মিয়া অ্যাভিনিউতে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, পাঁচই আগস্ট আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয় হয়েছে। এখন দেশের লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘমেয়াদী জাতীয় ঐক্য গড়ে তোলার পাশাপাশি গণভোটের রায়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান তিনি।
এদিকে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে ভারত।
আওয়ামী লীগ, ভারত, হাসনাত আব্দুল্লাহ























