• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

নড়াইলে কিশোর শয়নের লাশ বাগানে পাওয়া যায়

| নিউজ রুম এডিটর ১২:২১ অপরাহ্ণ | ২০/০৭/২০২৩ সারাদেশ

নড়াইলে শয়ন শেখ (১২) নামে এক শিশুর মৃত দেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় সদর উপজেলার নিধিখোলা গ্রামের পাশের একটি বাগানে তার লাশ পাওয়া যায়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সে নিধিখোলা গ্রামের নাজমুল শেখ এর ছেলে। সকালে স্থানীয়রা শয়ন শেখ (১২) লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, নিহতের গলায় গালোদাগ রয়েছে। রশি জাতীয় কিছুদিয়ে তার গলায় পেচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো যাবে।