=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে নারীকে গলা কেটে হত্যা, ঘটনাস্থলে সিআইডি

| নিউজ রুম এডিটর ৬:০৪ অপরাহ্ণ | ২২/০৭/২০২৩ সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে আম্বিয়া বেগম (৪৫) নামের এক বিধবা নারীকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটনের জন্য খুলনা সিআইডির একটি ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার দুপুর ১টার দিকে দলটি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। পরে থানা পুলিশ নিহত আম্বিয়া বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাটের একটি ইউনিটও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় সিঁধ কেটে ঘরে ঢুকে আম্বিয়া বেগমকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার বেলা ৭ টার দিকে নিহতের বোন এ ঘটনা জানতে পরে পুলিশে খবর দেন। ঘটনার রাতে ওই ঘরে আম্বিয়া বেগম ছাড়া অন্য কেউ ছিলেন না। নিহতের বোন মনোয়ারা বেগম বলেন, আমেনা বেগম কয়েক বছর ধরে তার ঘরে একাকী থাকতেন। এর আগেও তার ঘরে কেউ ঢুকেছিল। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

থানার ওসি(তদন্ত) মো. শাহজাহান আহমেদ ও সিআইডর ক্রাইনমিসন ইউনিট প্রধান এসআই প্রনোতোষ গাতিধর বলেন, ঘরের খাটের ওপর আম্বিয়া বেগমের গলাকাটা মরদেহ বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থল ক্রাইমসিনের আওতায় রয়েছে। সকল প্রকার আলামত সংগ্রহ করা হয়েছে। আমেনা বেগমের ঘাতকদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে।