=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ১৮ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১১:৫১ পূর্বাহ্ণ | ২৭/০৭/২০২৩ অপরাধ-দুর্নীতি

কুড়িগ্রাম সদর উপজেলার রায়পুর বাজারস্থ কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ঢাকাগামী হানিফ পরিবহনের একটি কোচ থেকে ১৮ কেজি গাঁজা সহ হারুন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর বাড়ি জেলার ভুরুঙ্গামারী উপজেলার মইদাম এলাকায়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন।

জেলা পুলিশ জানায়, বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়পুর বাজারস্থ কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ঢাকাগামী হানিফ পরিবহনের একটি কোচে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার সহ মাদক ব্যবসায়ী হারুনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, ‘১৮ কেজি গাঁজা সহ গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়ের হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’